এনসিপির প্রার্থী ঘোষণা, যে আসন থেকে লড়বেন সারজিস আলম

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫ পিএম


এনসিপির প্রার্থী ঘোষণা, যে আসন থেকে লড়বেন সারজিস আলম
সারজিস আলম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরের দলীয় কার্যালয়ে এনসিপি তাদের প্রথম ধাপের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করে।

বিজ্ঞাপন

যেখানে মোট ১২৫ আসনের জন্য মনোনীত প্রার্থীর নাম রয়েছে। সারজিস আলম গত ১৬ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপির বাংলামোটর কার্যালয় থেকে।

পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা এবং অটোয়ারী উপজেলার (বোদা পৌরসভার অংশ বাদে) এলাকা নিয়ে গঠিত।

বিজ্ঞাপন

অন্যদিকে, ৩ নভেম্বর বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। যেখানে পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

এনসিপি ও বিএনপির এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে চলেছে।
 
এনসিপির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission