images

রাজনীতি

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০২:০৪ পিএম

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌণে দুইটার দিকে রাজধানীর গুলশানে অবস্থতি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। 

আরও পড়ুন
08

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের জন্য চেয়ারপারসন কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি রুম প্রস্তুত করা হয়েছে। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

এদিকে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। সেই লক্ষ্য আজকে রাজধানীর সেগুনাবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।

আরটিভি/এএএ