বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৮ এএম


বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও জানান, বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিজের বাড়ি ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থ সাহেব নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনি মার্কায় নির্বাচন করবেন।

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission