images

রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: রিজভী

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০২:১৬ পিএম

জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন।

তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী।

আরও পড়ুন
Web-Image---Copy

আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন, তারা আমাদের কলিজা: জামায়াত আমির

তিনি আরও জানান, জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন ও অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।

রিজভী আশা প্রকাশ করেন, একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।

আরটিভি/আ