ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন, তারা আমাদের কলিজা: জামায়াত আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

‘জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে’ এমন প্রচারণাকে জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আলেমদের নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার বন্ধ করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আলেম-ওলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন সেই মাদরাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার।

তিনি জোর দিয়ে বলেন, কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদরাসা মানেই আমাদের কলিজা। ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বোঝে।

নারীদের অধিকার ও অপপ্রচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বলা হয় জামায়াতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা-বোন, স্ত্রী-কন্যা আছে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, উচ্চশিক্ষা নিতে পারে, তবে বাংলাদেশের প্রত্যেকটি মাকে আমরা সেভাবেই গড়ে তুলব। আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

নির্বাচনি সহিংসতা বা উত্তেজনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। জুলাই যোদ্ধাদের সম্মান করুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়েদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।

বক্তব্যে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল আবরার, এজন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
‘নজরুলকেও জামায়াত আমির পদত্যাগে বাধ্য করলে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না’