images

রাজনীতি / রাজধানী / নির্বাচন

ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবকে বিজয়ী ঘোষণা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।   

হাবিবুর রশিদ ৫৩ হাজার ৭৫২ হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাপলা কলি প্রতীকের জাভেদ রাসিনকে হারিয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২টি ভোট।

আরও পড়ুন
SM_226

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী ঘোষণা

এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাভেদ রাসিন পেয়েছেন ৫৩ হাজার ৪৬০টি ভোট। তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ ইফতেখার আহসান পেয়েছেন ২৫ টি ভোট।
  
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।

আরটিভি/এমআই