ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট (পোস্টাল ব্যালটসহ) ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর চারটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৮ আসনে পোস্টাল ভোটসহ ২১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ১৩ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৭২ জন। বাতিল হয় ৪ হাজার ৭৮৪টি ভোট। ভোট পড়ে ৪৫ শতাংশ।

ঢাকা-১৮ আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ৩৫০ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আনোয়ার হোসেন হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জাকির হোসেন ২ হাজার ৫৫৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রেল ইঞ্জিন প্রতীকে ৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়।
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করে জেলা যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রুহুল কবির রিজভী
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রুহুল কবির রিজভী
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা যে গণতন্ত্রের পথচলা শুরু করেছি সেটা কয়েকটা ককটেল বিস্ফোরণ আর দুই একটা গাড়িতে আগুন দিয়ে এই পথচলাকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী 
আরও পড়ুন
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার