শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:৩৪ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের অপরাধ ঢাকতে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদেলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, আজ ১৩ জুন শনিবার রাত ৯ টায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শিবির নেতা জিসান ৫-৬ মাস আগে ২৫ বছর বয়সী এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি তার দাউদকান্দি ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। গত ২০ মে সবশেষ নারীকে ধর্ষণ করা হয়। এর ফলে গর্ভবতী হয়ে পড়েন ওই নারী। এরপর জিসান ওই নারীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে দাউদকান্দির সেকান্দর আলীর ফার্মেসি থেকে ওষুধ এনে নারীকে খাওয়ান। এর ২-৩ দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ফলে নারীর প্রচণ্ড রক্তক্ষরণ আরম্ভ হলে ভুক্তভোগী নারী জিসানের চাচাতো ভাই সজীবকে বিষয়টি জানান। সজীবের মাধ্যমে পুনরায় জিসান ওষুধ পাঠান।
এরপর ওই নারী স্বাভাবিক হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। গত শুক্রবার (১২ জুন) দুজনের বিয়ের কথা ছিল। এই বিয়ে এড়াতেই গত বৃহস্পতিবার (১১ জুন) রাত আটটার পর জিসান নিজেই আত্মগোপন করে চাচাতো ভাই রাসেলের মাধ্যমে দাউদকান্দি থানায় জিডি করান।
আরটিভি/ এসকেডি