images

রাজনীতি

থাইল্যান্ডে আ.লীগের সাবেক এমপির মৃত্যু

সোমবার, ২২ জুন ২০২৬ , ০২:০৩ এএম

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কুমিল্লা জেলা উত্তরের সহসভাপতি এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।

রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Web-Image---Copy

এবার বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি হানজালার

সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু তার ফেসবুক পোস্টে লিখেন, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরটিভি/এমএইচজে