images

রাজনীতি

হঠাৎ অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৯:১৮ এএম

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, রফিকুল ইসলাম মিয়া কয়েকবার বমি করেন। এরপর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

আরটিভি/জেএমএ