বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০১:২২ এএম
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, ইসহাক সরকার, তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।
আরটিভি/এমএম