images

প্রবাস / রাজনীতি

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১২:৫২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন যুবদল অস্ট্রেলিয়া, জিয়া পরিষদ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) সিডনিস্থ লাকেম্বা ইউনাইটেড চার্চে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহসভাপতি একেএম ফজলুল হক সফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুসুর রহমান।

দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, জিয়া পরিষদের সভাপতি মো. কারুজ্জামান মোল্লা ঝিন্টু, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিনহাজ উদ্দিন এবং নিউসাউথওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান।

আরও পড়ুন
Web-Image---Copy

মক্কায় তারাবি শেষে বাসায় ফেরা হলো না প্রবাসী বাংলাদেশির

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহাব, সহসভাপতি আজাদ কামরুল হাসান, ইঞ্জিনিয়ার শাহীন আরিফ, সাবেক জিয়া পরিষদের সভাপতি এম কাইয়ুম, যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, মো. কামরুল ইসলাম, মো. বাবুল খন্দকার, মাসুদুর রহমান, তাসলিমা কবির, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান হাসনাত, অসিত গোমজ, সূধন যোসেফ ক্রজ, মোহাম্মদ শহিদুল্লাহ, মাহবুবুল হক দুলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ সিডনির বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা–কর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

আরটিভি/এমএইচজে