ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মক্কায় তারাবি শেষে বাসায় ফেরা হলো না প্রবাসী বাংলাদেশির

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
প্রতীকী ছবি

সৌদি আরবের মক্কায় নগরীতে এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার মফিজুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মফিজুর রহমান চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কায় বসবাস করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে তারেকুর রহমান তারেক বলেন, আমরা বাবার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছি।

মফিজুর রহমান এক দশকেরও বেশি সময় ধরে মক্কায় বসবাস করছিলেন এবং সেখানেই কর্মরত ছিলেন।
প্রবাসে মর্মান্তিক এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকাসহ পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেশে তার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
ওমান থেকে ফিরলেন কফিনবন্দী হয়ে, পাশাপাশি কবরে শায়িত হবেন ৪ ভাই
লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির বার্তা