images

প্রবাস

লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১১:১৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। 

মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিনতে জেবইল, মারজায়ুন ও সাঈদা ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ করা হলো।

বার্তায় আরো বলা হয়, ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে, এমন স্থাপনা পরিহার করে চলুন। যেসব স্থানে আপনাদের কফিল বা স্পন্সর এবং তাদের পরিবার বা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় আশ্রয় গ্রহণ করুন।

আরও পড়ুন
5

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত জামায়াত নেতার ছেলে

সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আরটিভি/এসএস