ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত জামায়াত নেতার ছেলে

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে গিয়ে ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম আব্দুর রহিম (৩০)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াত নেতা আজিজুল হকের ছেলে।

জানা গেছে, আব্দুর রহিম গত বছর রাশিয়ায় যান এবং পরে রুশ বাহিনীর ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নেন। গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনি নিহত হন।

নিহতের বাবা আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. আফরোজা আক্তার।

তিনি বলেন, আব্দুর রহিম আমার আত্মীয়। তার নাম শুনলেই বুকটা কেঁপে ওঠে। আমরা চাই সরকার দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করুক।

আরও পড়ুন

সূত্র জানায়, একই হামলায় কিশোরগঞ্জ জেলার রহিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮) নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া লিমন দত্ত নামে আরেক বাংলাদেশি আহত হয়ে একটি পা হারিয়েছেন। হামলায় এক নাইজেরিয়ান নাগরিকও নিহত হন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা।
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
মিশরে কর্মরত বাংলাদেশি পোশাক শ্রমিকদের দক্ষতা, নিষ্ঠা ও কর্মমানের প্রশংসা করে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির একটি শীর্ষস্থানীয় পোশাক কারখানা।
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
আরও পড়ুন
গরীবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য