images

ধর্ম

গোসলের পর ওজু না করলে নামাজ হবে?

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ১২:৪২ পিএম

ইসলামে পবিত্রতা ইবাদতের অন্যতম প্রধান শর্ত। বিশেষ করে নামাজের জন্য শারীরিক পবিত্রতা অর্জন করা বাধ্যতামূলক। আর এই পবিত্রতা অর্জনের প্রধান দুটি মাধ্যম হলো ওজু ও গোসল।

গোসল শব্দের অর্থ হলো পুরো শরীর পানি দিয়ে ধৌত করা। ইসলামী শরিয়তের পরিভাষায়, পবিত্রতা অর্জনের নিয়তে সম্পূর্ণ শরীর পানি দিয়ে ধোয়ার পদ্ধতিকে গোসল বলা হয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, “তোমরা যদি অপবিত্র থাকো, তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো।” (সুরা মায়েদা: ৬)

এখন অনেকের প্রশ্ন, গোসল করার পর কি আবার নতুন করে ওজু করতে হবে?

আরও পড়ুন
Web-Image

জুমার দিনে দোয়া কবুলের আসল সময় কখন?

হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) গোসলের পর নতুন করে ওজু করতেন না। (তিরমিজি: ১০৭)

এ থেকে আলেমদের ব্যাখ্যা হলো, গোসলের সময় যদি ওজুর ফরজ অংশগুলো যথাযথভাবে সম্পন্ন করা হয়, তাহলে আলাদা করে আবার অজু করার প্রয়োজন নেই।

আরেকটি বর্ণনায় আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, গোসলের পর ওজুর কোনো অতিরিক্ত প্রয়োজন নেই। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৭৪৮)

ফিকহবিদদের মতে, ফরজ গোসলের সময় কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ। আর পূর্ণ অজু করা সুন্নত হিসেবে গণ্য। আর গোসলের সময় এসব যথাযথভাবে করা হলে নতুন ওজু করার দরকার পড়ে না।

তবে ওজু ভঙ্গের কোনো কারণ ঘটলে তখন অবশ্যই নতুন ওজু করতে হবে।

তাই সঠিকভাবে গোসল সম্পন্ন করলে সাধারণ অবস্থায় আলাদা করে আবার অজু করার প্রয়োজন নেই।


আরটিভি/জেএমএ