বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০১:০৮ পিএম
কোরবানি ইসলামে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি করা ওয়াজিব।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন—
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا
উচ্চারণ: ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা
অর্থ: প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান দিয়েছি… (সূরা হজ: ৩৪)
রাসুলুল্লাহ (সা.) বলেন, কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পশুর রক্ত প্রবাহিত করা। কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম ও অন্যান্য অংশসহ উপস্থিত হবে এবং তার রক্ত মাটিতে পড়ার আগেই তা কবুল হয়ে যায়।
কোরবানির পশুর যেসব অংশ খাওয়া নিষিদ্ধ
ইসলামি বিধান অনুযায়ী কোরবানির পশুর গোশত হালাল হলেও কিছু অংশ খাওয়া নিষিদ্ধ বা অপছন্দনীয়। এর মধ্যে রয়েছে—
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) পশুর এসব অংশ খেতে অপছন্দ করতেন।
কোরবানি শুধু গোশত খাওয়ার বিষয় নয়, এটি একটি ইবাদত। তাই পশু জবাই থেকে শুরু করে এর বণ্টন ও ব্যবহার—সবকিছুতেই শরিয়তের নির্দেশনা মানা জরুরি।
আরটিভি/জেএমএ