শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:৩৯ এএম
জীবনের ব্যস্ততার মধ্যেও সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। নামাজ মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এবং হৃদয়ে এনে দেয় প্রশান্তি। দেহ ও আত্মার পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যমও হলো পাঁচ ওয়াক্ত নামাজ। তাই প্রতিদিন নির্ধারিত সময়ে নামাজ আদায় করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আজ ২২ মে ২০২৬, শুক্রবার। ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—
ফজর: ভোর ৩টা ৪৯ মিনিট থেকে সকাল ৫টা ১২ মিনিট
জোহর: সকাল ১১টা ৫৬ মিনিট থেকে বিকেল ৪টা ৩৩ মিনিট
আসর: বিকেল ৪টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট
মাগরিব: সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত
এশা: রাত ৮টা ১ মিনিট থেকে ভোর ৩টা ৪৪ মিনিট পর্যন্ত
দেশের বিভিন্ন অঞ্চলে সময়ের কিছুটা পার্থক্য হতে পারে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে
যোগ করতে হবে
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
ইসলামে নামাজকে মুমিনের মিরাজ বলা হয়েছে। তাই দুনিয়ার ব্যস্ততা যতই থাকুক, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সময়মতো নামাজ আদায় করাই একজন মুসলমানের প্রকৃত সফলতা।
আরটিভি/জেএমএ