ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যৌথ পরিবারে শুধু কর্তার নামেই কোরবানি? জানুন ইসলামের বিধান

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
প্রতীকী ছবি।

কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নর-নারীর জন্য কোরবানি ওয়াজিব। কোরবানির নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০-১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে কারও কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তবে তাকে কোরবানি দিতে হবে।

নিসাব পরিমান সম্পদ বলতে বোঝায়- যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপা থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত সব সম্পদ মিলে সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্যের হয়, তখন তার ওপর কোরবানি করা ওয়াজিব।

পরিবারের মানুষদের একত্রিত হওয়ার বড় একটি উপলক্ষ্য হলো দুই ঈদ। বিশেষ করে যেসব যৌথ পরিবারের সদস্যরা কাজের কারণে পরিবার থেকে দূরে থাকেন, তারা কোরবানির সময় বাড়িতে আসেন একসঙ্গে কোরবানি দিতে। এই সময়ে পরিবারের একাধিক সদস্য যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাদের প্রত্যেকের ওপর আলাদাভাবে কোরবানি ওয়াজিব।

বিষয়টি নিয়ে সচেতনতার অভাবে অনেকের ওয়াজিব কোরবানি আদায় হয় না। অনেক পরিবারেই দেখা যায়, একাধিক সদস্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও শুধু কর্তার নামেই কোরবানি করা হয়। এটি মূলত ভুল পদ্ধতি।

ফরজ নামাজ যেমন নিজেরটা অন্যকেউ পড়লে আদায় হবে না, সেরকম একজনের ওয়াজিব কোরবানি অন্যকারও কোরবানির মাধ্যমে ততক্ষণ আদায় হবে না।

আরও পড়ুন

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি কারও বোঝা নিজে বহন করবে না। (সুরা নাজম: ৩৮)

এই ভুল থেকে বাঁচার একটা সহজ সমাধান আছে। পরিবারের সবাই মিলে একটি পশু কিনে, এতে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা সবাই অংশ নিলেন। তাতে বাহ্যিকভাবে গরু একটি হলেও যেহেতু প্রতিজনের ভাগেই অন্তত এক ভাগ পড়ছে, তাই সবার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে।

অথবা কোরবানির পশু একজন কিনে বাকিদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের পক্ষ থেকেও কোরবানির নিয়তে জবাই করলে সবার কোরবানি আদায় হবে। অন্যথায় বাকিদের কোরবানি আদায় হবে না।

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের দিন সকালে ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ঈদ উপলক্ষে আরটিভির জমজমাট আয়োজন 
ঈদের দিন আরটিভির বর্ণাঢ্য আয়োজনে যা যা থাকছে