images

ধর্ম

হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা 

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১০:২৮ এএম

আজ শুক্রবার (৩ জুলাই), ১৮ মহররম ১৪৪৮ হিজরি। আজ মহররম মাসের তৃতীয় জুমা। এ উপলক্ষে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন বিশ্বখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদে স্নাতক এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

২০০৭ সালের জুলাই মাসে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পান। ২০০৮ সালের রমজান থেকে নিয়মিত তারাবির নামাজেও ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুমধুর কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।

আরও পড়ুন
Web-Image

জুমার দিনে ৯ আমলে মিলবে অশেষ রহমত!

অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন প্রবীণ আলেম ও বিশ্বখ্যাত কারি শায়েখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী।

তিনি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

আরটিভি/জেএমএ