images

ধর্ম

জান্নাতি ফল ডালিম নিয়ে পবিত্র কোরআনে যা বলা হয়েছে

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১০:১২ এএম

ডালিম শুধু সুস্বাদু ফলই নয়, পবিত্র কোরআনেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই ফলের কথা। আরবি ভাষায় ডালিমকে ‘রুম্মান’ বলা হয়। কোরআনের একাধিক আয়াতে ডালিমকে আল্লাহর নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে।

মহান আল্লাহ জান্নাতের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে ইরশাদ করেন—

﴿فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ﴾

অর্থ: ‘সেখানে রয়েছে নানা ধরনের ফল, খেজুর ও ডালিম।’
(সুরা আর-রহমান, আয়াত: ৬৮)

এছাড়া মহান আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য সৃষ্টি করা ফলমূলের কথা উল্লেখ করে বলেন—

﴿وَهُوَ الَّذِي أَنشَأَ جَنَّاتٍ... وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ... كُلُوا مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا﴾

অর্থ: ‘তিনিই সৃষ্টি করেছেন নানা ধরনের বাগান, খেজুরগাছ, বিভিন্ন স্বাদের শস্য, জলপাই ও ডালিম। তোমরা এগুলোর ফল খাও, যখন তা ফল দেয়। আর ফসল কাটার দিন তার হক আদায় করো এবং অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না।’
(সুরা আনআম, আয়াত: ১৪১)

আরও পড়ুন
Web-Image

জিন-ভূত কি মানুষের রূপ ধারণ করতে পারে? ইসলাম যা বলছে 

তাফসিরবিদদের মতে, ফলের তালিকায় আলাদাভাবে ডালিমের নাম উল্লেখ করার মাধ্যমে এর বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ডালিম শুধু একটি ফল নয়, এটি উপকারী খাদ্যও। এ বিষয়ে তাফসির কুরতুবিতে আলোচনা রয়েছে।

হাদিসেও জান্নাতের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, আল্লাহ তাঁর নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনায়ও আসেনি।
(সহিহ মুসলিম, হাদিস: ৬৮৭২)

আরেক বর্ণনায় হযরত আলী (রা.) বলেন, ‘তোমরা খোসাসহ ডালিম খাও। কারণ এটি পরিপাকতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে।’
(মাজমাউজ জাওয়ায়েদ, ৫/৯৯)

বিশেষজ্ঞদের মতে, ডালিমে থাকা আঁশ হজমে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা বিভিন্ন উপাদান ত্বকের যত্নেও উপকারী হতে পারে। তবে কোনো রোগের চিকিৎসা বা বিশেষ উপকারের উদ্দেশ্যে নিয়মিত ডালিম খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আরটিভি/জেএমএ