images

সোশ্যাল মিডিয়া

‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০১:১৬ পিএম

শিবিরের উদ্দেশে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। 

বুধবার (২২ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

রাশেদ খান লিখেছেন, ‘শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশকিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরিবাকরি। যেহেতু জামায়াত ক্ষমতায় আসতে পারেনি। সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরিবাকরিতে সমস্যা হতে পারে। রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে। এ কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়।’

তিনি আরও লিখেছেন, ‘এ ছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চাকরিবাকরিতে ভাল সুযোগ-সুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির ওপেন করে ফেলে তখন, উপরিউক্ত সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে।’

গণঅধিকার পরিষদের সাবেক এই সাধারণ সম্পাদক লিখেছেন, ‘তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। একটা বড়ধরনের সন্দেহ-সংশয় সৃষ্টি হয় যে, সে কি সাধারণ শিক্ষার্থী না শিবির? এটা একটা বড় ধরনের সংকট।’

আরও পড়ুন
fgfhthgf

কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির প্রকৃত ঘটনা

প্রকাশ্য রাজনীতি নিয়ে রাশেদ খান লিখেছেন, ‘দেশকে এই সংকট থেকে বাঁচাতে শিবিরের উচিত প্রকাশ্য রাজনীতি রপ্ত করা। তাদের মনে রাখা উচিত, দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এখন চাকরিবাকরিতে মেধা থাকলে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু এজন্য তো রাজনীতির গুণগত পরিবর্তনে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। সরকারকে বিরোধীদল হিসেবে সহযোগিতা করতে হবে। কিন্তু সহযোগিতা না করে সারাক্ষণ নব্য ফাসিবাদ, চাঁদাবাজ, সংস্কারবিরোধী, ১৬ দিনের মধ্যে পতন ঘটাবেন, আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামী লীগের অবস্থা করবেন বলে হুমকি দেবেন, বিষোদগার করবেন, আবার সবক্ষেত্রে সমান সুযোগও চাইবেন, সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতার হয়না।’

শিবিরের উদ্দেশে তিনি লিখেছেন, সেই সহনশীল পরিবেশ তৈরি করতে আপনাদের যথেষ্ট সহনশীল হতে হবে। নতুবা যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। আর লীগ ফিরলে সব হাউকাউ কিন্তু তারাই বন্ধ করে দেবে...!

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম