images

সোশ্যাল মিডিয়া

স্টান্ট দেখাতে গিয়ে পায়জামা খুলে গেল ‘অভিনেতার’

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ১২:৪৪ পিএম

দড়িতে ঝুলে স্টান্ট দেখানোর সময় ভারসাম্য হারিয়ে এক অভিনেতার পায়জামা খুলে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবককে উঁচুতে টাঙানো দড়ির দোলনায় বসিয়ে স্টান্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাদা কুর্তা-পায়জামা পরা ওই যুবককে দড়ির সাহায্যে কয়েক ফুট ওপরে তোলা হয়। কিছুক্ষণ পর নিচে নামার সময় তিনি ভারসাম্য হারিয়ে উল্টো হয়ে ঝুলে পড়েন। এ সময় তার পায়জামা দড়ির আংটায় আটকে ওপরে উঠে যায়। ফলে তিনি কেবল কুর্তা ও অন্তর্বাস পরা অবস্থায় উল্টো হয়ে ঝুলতে থাকেন।

আরও পড়ুন
dalim-Rcoered-Recvered

৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান যুগল (ভিডিও)

ঘটনাটি দেখে উপস্থিতরা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরে কয়েকজন তাকে নামিয়ে আনার চেষ্টা করেন। সেখানেই ভিডিওটি শেষ হয়।

এক্সে শেয়ার হওয়া ভিডিওটি কোথায় বা কবে ধারণ করা হয়েছে এবং ওই অভিনেতা কে- তা নিশ্চিত হওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে