images

সোশ্যাল মিডিয়া

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে যা যা ঘটল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ১০:০৭ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সালিসে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দিয়েছেন স্থানীয় মাতব্বররা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সালিসের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সকাল থেকেই রিপন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। খবর পেয়ে দুপুরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণবিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে এ সালিস অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মাতব্বররা উপস্থিত ছিলেন। রিপন মিয়া সদর উপজেলার নন্দুরা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী-সম্তান রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ১৩-১৪ বছর বয়সী ওই কিশোরী দীর্ঘদিন ধরে রিপন মিয়ার কনটেন্ট তৈরির কাজে সহযোগিতা করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে জড়ায় রিপন। কয়েকদিন আগে ওই কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রিপনকে দেখেন এলাকার কয়েকজন। পরে বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় বাজারে সালিসে বসে মাতব্বররা।

সালিশে ভুক্তভোগীর ভবিষ্যৎ বিবেচনায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায় রিপনের বাড়িটি ওই কিশোরীর নামে লিখে দিতে বলা হয়েছে। পাশাপাশি রিপনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

সালিসে উপস্থিত থাকা স্থানীয় মাতব্বর মুখলেছুর রহমান দৌলত বলেন, ‘ওই সালিসে আমি তেমন কিছু বলিনি। রিপন মিয়ার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে ওই সালিস বসেছিল। রিপন ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে ওই কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় ৫ লাখ টাকা তাকে দিতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় রিপনের বাড়ি ওই কিশোরীকে লিখে দিতে বলা হয়েছে।’

আরও পড়ুন
ripon-mia

এবার রিপন মিয়াকে গ্রাম ছাড়ার নির্দেশ

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘সালিসে উপস্থিত লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গেও কথা বলব। পরবর্তীতে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যেমনটা প্রচার হয়েছে, এমন ঘটনায় সালিসে মীমাংসার কোনো সুযোগ নেই।’

আরটিভি/এসএস