ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার রিপন মিয়াকে গ্রাম ছাড়ার নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
রিপন মিয়া। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (রিপন ভিডিও) ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। এ ঘটনায় গ্রাম্য সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে ঘটে। অভিযুক্ত রিপন মিয়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, কিছুদিন আগে রিপন মিয়া নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন। সম্প্রতি ওই গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে রিপন মিয়াকে আটক করে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে নন্দুরা গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও রিপন মিয়ার বিরুদ্ধে স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।

এদিকে, এ ঘটনায় রিপন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ এসব তথ্য স্থানীয় সূত্রের দাবি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য বা কোনো মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। অভিযুক্তের বক্তব্যও পাওয়া না যাওয়ায় অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
আরও পড়ুন
অভিনয় শিখতে ঢাকায় এসে যে কাণ্ড ঘটিয়েছিলেন রিপন মিয়া
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার 
পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ
এবার রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা