images

বিশেষ প্রতিবেদন

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৩:৫৯ পিএম

Failed to load the video

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে সকাল ১০টায় এই মিছিল শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মিছিলে হাজারো মানুষ অংশ নেন। এতে শিশু, নারীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন
Web-Image

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে কমেছে দূষণ

সরেজমিনে দেখা গেছে, আসিফ মাহমুদ ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক নেতাদের। সেইসঙ্গে মিছিলে ছিল ব্যান্ড পার্টি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, হাতি, ভ্যানের বহর, রাজকীয় ছাতা, জোকার, রণপা, রাজসিক বিহার ও বিভিন্ন স্লোগান সম্মলিত সাইনবোর্ড।

এ সময় আসিফ মাহমুদ জানান, ঈদ আনন্দ মিছিল আমাদের ৫০০ বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। সামনের দিনগুলোতে এই বর্ণাঢ্য আয়োজন আরও বিস্তৃত পরিসরে সবার অংশগ্রহণে করা হবে। গত বছরে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, এবাও পেয়েছি। আগামীতে আরও বড় পরিসরে করবো সে আশা রাখি। প্রত্যাশা করি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই মিলে বাংলাদেশকে যেন এগিয়ে নিতে পারি।

ঈদ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এদিকে, ঈদ আনন্দ মিছিল করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রাজধানীর খিলগাঁও মডেল কলেজের সামনে থেকে শুরু হয়ে তালতলা মার্কেটে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।   

আরটিভি/এমএ