সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৫:৪২ পিএম
কাদায় ভরা গর্ত, কোথাও ভাঙা ইট-পাথর, কোথাও জমে থাকা পানি। এটি একটি সড়ক নয়, যেন প্রতিদিনের ভোগান্তি। যানবাহন ধীরে ধীরে এগোয়, হঠাৎ থামে, আবার কাঁপতে কাঁপতে সামনে বাড়ে। পথচারীরাও পা ফেলে হিসাব করে, তবুও এড়ানো যায় না ঝুঁকি।
নীলফামারীর সৈয়দপুরে প্রায় ২ কিলোমিটার এই সড়ক দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল অবস্থায়।
এই পথেই প্রতিদিন যাতায়াত করেন আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ। আছে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় বাজার— সবকিছুর সঙ্গেই জড়িয়ে এই সড়ক। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় এখন এটি হয়ে উঠেছে দুর্ভোগের প্রতীক।
বর্ষা এলে পরিস্থিতি হয় আরও ভয়াবহ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন চালকরা। প্রতিদিনই নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, বাড়ছে মেরামত খরচ।
অন্যদিকে পথচারীরাও প্রতিনিয়ত করছেন ঝুঁকি নিয়ে চলাচল।
একটি গুরুত্বপূর্ণ সড়ক… অথচ বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় মানুষের নিত্যদিনের দুর্ভোগ যেন আটকে আছে এখানেই।
আরটিভি/এমএইচজে