images

বিশেষ প্রতিবেদন

লালচে বোম্বাই লিচুতে ভরে উঠেছে সুজনের বাগান

সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:২৬ পিএম

Failed to load the video

হালকা বাতাসে দুলছে লালচে বোম্বাই লিচু, চারপাশে যেন এক উৎসবের আবহ। আর এই বাগান ঘিরেই এখন ব্যস্ত সময় পার করছেন চাষি সুজন।

মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এবার প্রথমবারের মতো স্বল্প পরিসরে বোম্বাই জাতের লিচুর চাষ করেন তিনি। আধুনিক পদ্ধতিতে পরিচর্যা ও নিয়মিত যত্নে তার বাগানে এসেছে ভালো ফলন।

আরও পড়ুন
Web-Image---Copy

সমান কাজেও নারী শ্রমিকদের মজুরি কম

বর্তমানে বাগানের রসালো ও সুস্বাদু বোম্বাই লিচুর চাহিদা তৈরি হয়েছে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন জায়গায়। 

সুজন জানান, প্রথমবার চাষ করেই ভালো সাড়া পেয়েছেন। লিচু বিক্রি করে কয়েক লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

চাষি সুজনের এমন সফলতা দেখে এলাকায় আরও অনেকেই আগ্রহী হচ্ছেন বাণিজ্যিকভাবে লিচু চাষে।

আরটিভি/এমএইচজে