images

বিশেষ প্রতিবেদন

ভারী বৃষ্টিতে চীনে ভয়াবহ ভূমিধস, নিহত অন্তত ২১

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৭:০৬ পিএম

Failed to load the video

টানা ভারী বৃষ্টি, পাহাড় ধস আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীন। একের পর এক দুর্যোগে প্রাণহানি বাড়ছেই। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে দেশটির গানসু প্রদেশে, যেখানে মুহূর্তের মধ্যে পাহাড় ধসে চাপা পড়ে যান কয়েক ডজন মানুষ। চীনের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে ভয়াবহ ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ২১ জন।

মঙ্গলবার তানচাং কাউন্টির একটি পাহাড়ি উপত্যকায় ঘটে এ ভূমিধসের ঘটনা। ভূমিধসের সময় অন্তত ৩৩ জন মাটির নিচে চাপা পড়েছিলেন। তাদের বেশির ভাগই ছিলেন রাষ্ট্রায়ত্ত একটি বন খামারের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা স্থানীয় গ্রামবাসী। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং উদ্ধার করা হয়েছে অন্তত ২১ জনের মরদেহ। সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। 

আরও পড়ুন
21

যে দেশগুলোর ক্ষমতার চাবি এখন তরুণদের হাতে

খাড়া পাহাড়, সরু উপত্যকা ও নদ-নদীতে ঘেরা তানচাং এলাকা বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা ও ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে পরিচিত। এদিকে টাইফুন 'মাইসাক'–এর প্রভাবে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলেও অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি।

এ বছর চীনে আঘাত হানা প্রথম টাইফুনের প্রভাবে গুয়াংসি অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এ ছাড়া দুর্যোগের পর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। 

এছাড়া চীনের বিভিন্ন অঞ্চলে ঝড়, ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে ব্যাহত হয়েছে কয়েক লাখ মানুষের স্বাভাবিক জীবন। উদ্ধারকারী দলগুলো এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চালিয়ে যাচ্ছে তল্লাশি ও ত্রাণ কার্যক্রম। 

আরটিভি/এআর