ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে দেশগুলোর ক্ষমতার চাবি এখন তরুণদের হাতে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম

তরুণরা কি দেশ চালাতে পারবে? কিছু দেশের রাজনীতিতে এখনো মনে করা হয়, রাষ্ট্র চালাতে হলে চুল পাকা লাগবে, বয়স ভারী হতে হবে, অভিজ্ঞতার ফাইলে মোটা পিএইচডি ডিগ্রি থাকতে হবে যেন তরুণ মানেই আবেগী, অনভিজ্ঞ, আর ক্ষমতার জন্য প্রস্তুত নয়। কিন্তু পৃথিবীর সব দেশ এই পুরোনো খাতায় আটকে নেই। কিছু দেশ সেই সেকেলে ধারণাকে পাশ কাটিয়ে রাষ্ট্রের চাবি তুলে দিয়েছে তরুণদের হাতে। বয়সে কম, কিন্তু দায়িত্বে বিশাল। কেউ র‍্যাপার থেকে রাজনীতির কেন্দ্রে, কেউ অর্থনীতিবিদ থেকে প্রধানমন্ত্রীর আসনে, কেউ আবার সংকটের ভেতর দাঁড়িয়ে ধরেছেন রাষ্ট্রের হাল ।

বিশ্বের বড় শক্তিগুলোর দিকে তাকালে ছবিটা একটু আলাদা। যুক্তরাজ্যের রাজা ও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা তুলনামূলকভাবে প্রবীণ। তাদের বয়স সত্তরের ঘরে। অভিজ্ঞতার দীর্ঘ ছায়া সেখানে স্পষ্ট। কিন্তু একই সময়ে বিশ্বের অন্য প্রান্তে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। তরুণ নেতারা পুরোনো রাজনীতির দেয়ালে নতুন রং লাগানোর চেষ্টা করছেন। কেউ অর্থনীতি নিয়ে নতুন ভাবনা আনছেন। কেউ রাষ্ট্রকে সংকট থেকে টেনে তুলতে চাইছেন। কেউ আবার বিতর্ক ও প্রত্যাশার মাঝখানে দাঁড়িয়ে আছেন।

আরও পড়ুন

এই তালিকায় আলোচনায় এসেছেন নেপালের বালেন্দ্র শাহ। তিনি একসঙ্গে রাজনীতিবিদ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও র‍্যাপার হিসেবে পরিচিত। তরুণদের ভাষা, শহরের ছন্দ ও রাজনীতির কঠিন বাস্তবতা—সব মিলিয়ে তাঁর উত্থান অনেকের নজর কেড়েছে। ৩৫ বছর বয়সী এই নেতা বর্তমানে বিশ্বের অন্যতম তরুণ রাষ্ট্রপ্রধান হিসেবে আলোচিত।

আইসল্যান্ডের ক্রিস্টরুন ফ্রস্টাডোত্তিরও তরুণ নেতৃত্বের আরেকটি উদাহরণ। রাজনীতি ও অর্থনীতিতে তার অভিজ্ঞতা তাকে দ্রুত সামনে নিয়ে আসে। ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া তাঁর জন্য যেমন বড় অর্জন, তেমনি দেশের জন্যও নতুন অধ্যায়ের ইঙ্গিত।

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে ইব্রাহিম ত্রাউরের উত্থান এসেছে এক অস্থির সময়ের ভেতর দিয়ে। সেনা পটভূমি থেকে উঠে এসে তিনি মাত্র ৩৪ বছর বয়সে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। তার নেতৃত্বের সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা সংকট, রাজনৈতিক চাপ ও ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন।

ইকুয়েডরের ড্যানিয়েল নোবোয়ার গল্পও আলাদা। মাত্র ৩৫ বছর বয়সে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এতে তিনি ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নির্বাচিত প্রেসিডেন্টের রেকর্ড গড়েন। তরুণ বয়সে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নেওয়া তাঁর জন্য এক বড় টার্নিং পয়েন্ট।

মন্টেনিগ্রোর মিলোজকো স্পাজিচ অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেন। ছোট পাহাড়ি দেশটির ভবিষ্যৎ নিয়ে তার নেতৃত্ব এখন আন্তর্জাতিক পর্যায়েও নজরে। স্যান ম্যারিনোর অ্যালিস মিনাও তরুণ নেতৃত্বের এই ধারায় গুরুত্বপূর্ণ নাম। ক্যাপ্টেন রিজেন্ট হিসেবে তাঁর দায়িত্ব ছোট রাষ্ট্রের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত।

ইতিহাসে আরও কম বয়সে রাষ্ট্রপ্রধান হওয়ার নজির আছে। হাইতির জঁ-ক্লোদ দুভালিয়ে মাত্র ১৯ বছর বয়সে ক্ষমতায় বসেন। যুক্তরাষ্ট্রে থিওডোর রুজভেল্ট ৪২ বছর বয়সে রাষ্ট্রপ্রধান হন। যুক্তরাজ্যে উইলিয়াম পিট দ্য ইয়ংগার মাত্র ২৪ বছর বয়সে প্রধানমন্ত্রী হন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
বাবা, এক বটবৃক্ষের নাম। সন্তানের সবরকম ভাল থাকার উৎস, সেটিই যেন আবারও প্রমাণিত এই বাচ্চাদের কণ্ঠে। চারদিকে যখন বিরাজ করছে পূজার আমেজ তখন এই কোমলমতি শিশুদের চোখে পানি, আর কণ্ঠে আক্ষেপ। এ বছর যেন উৎসবের দিনগুলোতে নতুন জামার চেয়েও বড় অভাব হয়ে দাঁড়িয়েছে তাদের বাবা। তাই আনন্দের সময়ও যেন থামছেই না তাদের কান্না।
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের। 
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
হরমুজ সংকটে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল লোহিত সাগরের ইয়ানবু বন্দর। কিন্তু সেই পথও এখন রয়েছে হামলার ঝুঁকিতে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই তেলবন্দর রক্ষায় এবার সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুধু সেনা নয়, সঙ্গে যাচ্ছে রাডার ও প্রতিরক্ষাব্যবস্থাও।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।  মাখোঁ জানান, ইয়ানবু রক্ষায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ফ্রান্স। সেই চুক্তির আওতায় সেখানে পাঠানো হবে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে মাখোঁ একটি বিষয় স্পষ্ট করেছেন। ফরাসি সেনাদের পাঠানো হচ্ছে ইয়ানবু রক্ষার জন্য, চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার জন্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের একটি বন্দর রক্ষায়  কেন সেনা পাঠাতে হচ্ছে ফ্রান্সকে? এর পেছনে বড় কারণ হরমুজ প্রণালির চলমান সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প পথ হিসেবে ইয়ানবুর গুরুত্ব অনেক বেড়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় লোহিত সাগরের এই বন্দরে। সেখান থেকে হরমুজ এড়িয়ে সরাসরি তেল পাঠানো সম্ভব আন্তর্জাতিক বাজারে। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থাও খেয়েছে বড় ধাক্কা। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও ইয়ানবুসহ বিভিন্ন এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ইয়ানবু দিয়ে তেল রপ্তানিও বন্ধ হয়ে যায়। পরে পাইপলাইনটি আবার চালু করা হয়েছে সীমিত পরিসরে।  ফলে ইয়ানবুর নিরাপত্তা এখন শুধু সৌদি আরবের বিষয় নয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও বন্দরটির গুরুত্ব বেড়েছে বন্দরটির। আর ফ্রান্সও অনুভব করছে জ্বালানি সংকটের চাপ। মাখোঁ বলেন, আগামী শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এমন খবর সত্য হলে তার ফল বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও হোয়াইট হাউস অস্বীকার করেছে এমন কোনো পরিকল্পনার কথা। আরটিভি/এআর 
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আরও পড়ুন
ম্যাকবুক উপহার পেলেন বেড়াতে এসে ল্যাপটপ হারানো সেই জার্মান তরুণ
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি