images

বিশেষ প্রতিবেদন

মাঝ নদীতে বৈঠার লড়াই, তীরে হাজারও দর্শকের উল্লাস!

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৭:৫০ পিএম

Failed to load the video

ঢাক-ঢোলের তালে নয়, নদীর বুকে একসঙ্গে ওঠা শত শত বৈঠার ছন্দেই শুরু হলো উৎসব। দুই তীরে মানুষের ঢল, মাঝনদীতে সারি সারি নৌকা, আর তালে তালে বৈঠা চালিয়ে গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্য যেন প্রাণ ফিরে পেল আবারও। 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন কয়েক হাজার দর্শক। অনেকে আবার নৌকা ও ট্রলার ভাড়া নিয়ে উপভোগ করেন এই বর্ণিল আয়োজন।

প্রতিযোগিতায় অংশ নেয়, জল পবন, ময়ূরপঙ্খীসহ বাহারি নামে ১৮টি নৌকা। বৈঠার ছন্দ, দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন
18

জাম গাছ হারিয়ে গেলেও নতুন রূপে ফিরেছে জামতলা!

হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলা, যেখানে সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে নদীর দুই পাড়জুড়ে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী নৌকার সংখ্যা বেশি হওয়ায় একদিনে প্রতিযোগিতা শেষ করা সম্ভব হয়নি, ফলে পরবর্তীতে ঘোষণা করা হবে ফাইনাল রাউন্ডের তারিখ।

বর্তমানে বদলেছে সময় ও জীবনের গতি। তবু নলজুর নদীর বুকে বৈঠার এই ছন্দ যেন মনে করিয়ে দেয়—গ্রামবাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে মানুষের ভালোবাসায়।

আরটিভি/এআর