জাম গাছ হারিয়ে গেলেও নতুন রূপে ফিরেছে জামতলা!

আনোয়ার হাসান (নারায়ণগঞ্জ), আরটিভি নিউজ  

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৭:৪১ পিএম


'জামতলা'.....একসময় সেখানে থাকা একটি বিশাল জাম গাছের জন্যই এলাকার পরিচিতি পেয়েছিল। সময়ের সঙ্গে হারিয়ে গেছে সেটি কিন্তু, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। ঐ একই জায়গা যেন ভরে উঠেছে সবুজের সমারোহে, যেখানে প্রতিদিনই মানুষ ফিরে পাচ্ছেন নির্মল বাতাস, রঙিন ফুল আর সবুজের ছোঁয়া ।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সরকারি তোলারাম কলেজ মোড় থেকে ফতুল্লাগামী সড়কের দুই পাশে গড়ে উঠেছে একাধিক নার্সারী। পাশাপাশি অবস্থান করায় বৃক্ষপ্রেমীরা খুব সহজেই নিজেদের পছন্দের গাছের চারা সংগ্রহ করতে পারছেন। পথচারীদের অনেকেই কিছু সময়ের জন্য থেমে উপভোগ করছেন সবুজের এই ছোট্ট জগৎ।

আরও পড়ুন

এখানকার নার্সারীগুলোতে রয়েছে সুগন্ধি ও রঙ্গিন ফুলের পাশাপাশি দেশি-বিদেশি ফলের গাছ ছাড়াও কাঠ ও ঔষধি গাছের সমাহার।
 
নার্সারীর মালিকরা বলছেন, সরকারিভাবে বড় পরিসরের জায়গা বরাদ্দ পেলে তারা বনায়ন ও বৃক্ষরোপণে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।
 
হারিয়ে যাওয়া একটি জাম গাছের স্মৃতি আজ যেন নতুন করে ফিরে এসেছে শত শত গাছের রূপে। কংক্রিটের নগরে সবুজের এই ছোট্ট উদ্যোগ শুধু সৌন্দর্যই নয়, নির্মল পরিবেশেরও এক নীরব প্রতিশ্রুতি বহন করছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission