images

বিশেষ প্রতিবেদন

গ্রীষ্মের কৃষ্ণচূড়া ফুটলো এবার শ্রাবণের বৃষ্টিতে! 

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১২:৫৭ পিএম

Failed to load the video

ঋতুর ক্যালেন্ডার বলছে এখন বর্ষা। চারপাশ কদম, শাপলা আর টানা বৃষ্টির দখলে, কিন্তু ঠিক সেই সময়ই দেখা মিলছে লাল কৃষ্ণচূড়া। যে ফুলের ঠিকানা হওয়ার কথা ছিল গ্রীষ্মে, সেটিই এখন শ্রাবণের ভেজা প্রকৃতিতে হয়ে উঠেছে বিস্ময়ের কারণ।

বরিশাল নগরের বেলস পার্ক লেকপাড়ে শ্রাবণের বৃষ্টির মধ্যেই ফুটেছে কৃষ্ণচূড়া। শুধু তাই নয়, নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ গেট, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সরকারি বাসভবনের প্রবেশপথ এবং পিডব্লিউডির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর ভবনের পাশেও দেখা মিলছে ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ।

আরও পড়ুন
20

মাঝ নদীতে বৈঠার লড়াই, তীরে হাজারও দর্শকের উল্লাস!

সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসজুড়েই কৃষ্ণচূড়া ফোটে। আষাঢ়-শ্রাবণে নয়, তাই বর্ষাকালে এই ফুলের উপস্থিতি অবাক করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। অনেকে থেমে তুলছেন ছবি, কেউ আবার বলছেন—এ যেন ভুল ঋতুতে ফুটে ওঠা এক টুকরো কবিতা।

বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি ঘটনা দেখেই জলবায়ু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে এ ধরনের ব্যতিক্রমী ঘটনা বাড়ছে কি না, তা দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও গবেষণার বিষয়।

বর্ষার ভেজা প্রকৃতিতে কৃষ্ণচূড়ার এই রক্তিম উপস্থিতি যেন মনে করিয়ে দেয়—প্রকৃতি এখনো বিস্ময় ছড়িয়ে দিতে জানে, যার উত্তর খুঁজে চলেছেন গবেষকরাও। 

আরটিভি/এআর