সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:৪২ পিএম
Failed to load the video
এই বিয়ের ছবিটি একবার দেখলে চোখ ধাঁধিয়ে যেতে পারে। কে বর, কে তাঁর যমজ ভাই, কে কনে, আর কে পুরোহিত— প্রথম দেখায় আলাদা করাই কঠিন। অনেকেরই মনে হতে পারে, এটি বুঝি এআই দিয়ে তৈরি কোনো ছবি। কিন্তু না, এটি একেবারেই বাস্তব। ভারতের কেরালায় অনুষ্ঠিত হয়েছে এমনই এক ব্যতিক্রমী ক্যাথলিক বিয়ে, যেখানে যমজ কনে বিয়ে করেছেন যমজ বরকে। আর সেই বিয়ে সম্পন্ন করেছেন যমজ পুরোহিত। এমনকি বেদিতে তাঁদের সহকারী হিসেবেও ছিলেন আরেক জোড়া যমজ। সব মিলিয়ে চার জোড়া যমজকে নিয়ে সম্পন্ন হয়েছে এক সত্যিই ঐতিহাসিক বিয়ে।
এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয় ভারতের কেরালার চঙ্গনাচেরির মেট্রোপলিটন চার্চে। যমজ দুই ভাই আখিল ও নিখিল বিয়ে করেন যমজ দুই বোন ম্যাগি ও মারিয়াকে। বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন যমজ দুই পুরোহিত— ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল। আর তাদের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন যমজ দুই কিশোর— জেরন জেমস ও জোহন জেমস।
জানা গেছে, এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। ছোটবেলা থেকেই যমজ দুই বোনের স্বপ্ন ছিল, তাদের বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকবেন যমজ মানুষ। সেই স্বপ্ন পূরণ করতেই এই আয়োজন।
আর চার জোড়া যমজকে নিয়ে এই বিরল বিয়ে এখন ভারতের অন্যতম আলোচিত বিয়ের আয়োজনে পরিণত হয়েছে।
আরটিভি/এমএইচজে