মানুষের পোশাককে টেক্কা দিচ্ছে কুকুরের ফ্যাশন

আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:২১ পিএম


ফ্যাশনে মানুষের জায়গা দখলে নিচ্ছে কুকুর। ঝলমলে গাউন, হাতে করা সূক্ষ্ম কারুকাজ ও ক্যামেরার সামনে রাজকীয় ভঙ্গি সবকিছুতেই যেন মানুষের সঙ্গে পাল্লা দিচ্ছে চার পায়ের এই মডেলরা। ইন্দোনেশিয়ায় পোষা প্রাণীর পোশাক এখন আর শুধু শখের বিষয় নয়। সেখানে কুকুর ও বিড়ালের জন্য তৈরি হচ্ছে এমন সব বিলাসবহুল পোশাক, যা দেখতে অনেকটাই বিয়ের গাউন কিংবা অভিজাত সন্ধ্যার পোশাকের মতো।

সম্প্রতি দক্ষিণ জাকার্তার একটি স্টুডিওতে দেখা গেছে এমনই এক ব্যতিক্রমী ফটোশুট। তাদের শরীরে ছিল জমকালো পোশাক। মালিক ও পোষা প্রাণীর পোশাকের রং, নকশা ও সাজেও ছিল মিল। ক্যামেরার আলো জ্বলে উঠতেই পোশাকের পুঁতি, ফুল ও সূক্ষ্ম নকশা ঝিকমিক করে উঠছিল।

আরও পড়ুন

প্রতিটি পোশাকে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাপড়। পুঁতি, ফুল ও ছোট ছোট অলংকরণ হাতে সেলাই করা হয়েছে। ফলে পোশাকগুলো দেখতে শুধু সুন্দর নয়, প্রতিটির মধ্যেই ফুটে ওঠে দীর্ঘ সময়ের পরিশ্রম। এসব পোশাক মূলত আনুষ্ঠানিক পার্টি, ফ্যাশন শো, আলোকচিত্র প্রদর্শনী ও বিশেষ ফটোশুটের জন্য তৈরি করা হয়।

প’স্টাইলের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার অ্যালভিন ওয়ে ২০১৪ সাল থেকে মানুষের পোশাক তৈরি করছেন। তবে করোনাভাইরাস মহামারির সময় তার কাজের পথে আসে নতুন মোড়। ২০২১ সালে তিনি পোষা প্রাণীর জন্য পোশাক তৈরি শুরু করেন। চারদিকে যখন অনিশ্চয়তা ও স্থবিরতা, তখন সেই অন্ধকার সময়ই তার সামনে সৃজনশীলতার নতুন একটি দরজা খুলে দেয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission