images

খেলা / ফুটবল

টানা দ্বিতীয়বার বর্ষসেরা একাদশে জায়গা করে নিলেন হামজা

শনিবার, ১০ মে ২০২৫ , ০৭:২৫ পিএম

প্রিমিয়ার লিগে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে শেফিল্ড ইউনাইটেড। প্লে-অফের সেমিফাইনালে অবস্থান করছে হামজারা। লাল-সাদা জার্সিতে কখনো মিডফিল্ডে আবার কখনো রাইটব্যাকে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন তিনি। আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেলেন সেরার স্বীকৃতি।  

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। 

সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে এই একাদশে জায়গা নিশ্চিত হয় তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে নারী এবং পুরুষ খেলোয়াড় আছে। একাদশে তিনজন নারী ফুটবলার জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন
IPL

আইপিএল স্থগিত : ম্যাচপ্রতি ক্ষতি প্রায় ১২৫ কোটি টাকা!

 

বর্ষসেরা একাদশ: হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), জিদান ইকবাল (এফসি উট্রেখট), জাসবির সিং (ট্যামওর্থ এফসি), মেল বেনিং (শ্রেসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনিস্টার হ্যারিস এফসি), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স),  ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ট সিটি), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল), সিমরান ঝামাত (ওয়েস্টব্রমউইচ নারী দল)।  

আরটিভি/এসকে