images

খেলা / ক্রিকেট

বিসিবি সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৫:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান। এরপর বিসিবির সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বুলবুল। 

বিসিবি সভাপতি পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। ঈদের ছুটি কাটাতে বিসিবি সভাপতি আছেন পরিবারের কাছে। তেমনি ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। 

ক্রিকেটার মুশফিকুর রহিম নিজ শহর বগুড়াতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বিসিবি সভাপতি সম্পর্কে তার প্রত্যাশা ব্যক্ত করেন।

MUSHFIQUR_RAHIM

মুশফিক বলেন,‘এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু করছেন তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছেন তারপর ওরকম করে আসলে বলা যায় না।’ 

তিনি আরও বলেন,‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন।’ 

আরও পড়ুন
NADAL

নাদালের পায়ের ছাপের ছবি তুলে রাখলেন আলকারাজ

নতুন সভাপতির অধীনে দেশের ক্রিকেটের উন্নতিই কাম্য মুশফিকের। তিনি বলেন ,‘আশা করব উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়।’

আরটিভি/এসকে