images

খেলা / টেনিস

ফরাসি ওপেনে হারের পর কয়েক রাত ঘুমোতে পারেননি সিনার!

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৯:৫৭ এএম

কার্লোস আলকারাজের কাছে ফরাসি ওপেন ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লেগেছে ইয়ানিক সিনারের। পাঁচ সেটের লড়াই শেষে ২-৩ ব্যবধানে হার বিশ্বের এক নম্বর টেনিস তারকার কাছে এটা ছিল কঠিন বাস্তবতা। হতাশায় কয়েক রাত ঘুমোতেই পারেননি।

ফরাসি ওপেন ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে এক সপ্তাহ পর কোর্টে ফিরছেন সিনার।    

সিনার বলেন, কয়েকটা রাত ঘুমোতে পারিনি। তবে দিনে দিনে ভালো লাগতে শুরু করে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি। ওদের সঙ্গ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হতাশা দূর করতে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছেন, খেলেছেন টেবল টেনিস। তিনি বলেন, টেনিস আমার জীবনের বড় অংশ, কিন্তু তার চেয়েও বড় পরিবার আর বন্ধুরা।

জার্মানির একটি প্রতিযোগিতায় খেলবেন ইটালির তরুণ। এখনই বড় কিছু ভাবতে চাইছেন না। সিনার বলেছেন, কখনও কখনও এ রকম হয়। জানি না ভবিষ্যতে এমন ক্ষেত্রে কেমন অবস্থা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেতিবাচক দিকগুলো ভুলে যাওয়া। ভুলে যাওয়ার চেষ্টাই করি। দেখা যাক নতুন প্রতিযোগিতায় কেমন ফল হয়।

আরও পড়ুন
BAYERN_MUNICH

রেকর্ডগড়া জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের মিশন শুরু বায়ার্নের

এখন তিনি মানসিকভাবে অনেকটাই স্বাভাবিক, ইতিবাচক মনোভাব নিয়ে ফিরছেন কোর্টে। জার্মানির একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। সিনারের আশা, এই নতুন প্রতিযোগিতায় তিনি নতুন উদ্যমে লড়তে পারবেন।

আরটিভি/এসকে/এআর