images

খেলা / ক্রিকেট

টাইমড আউট বিতর্ক নিয়ে মুখ খুললেন ম্যাথিউস

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৩:৫৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার বিদায়ের মুহূর্তে ক্যারিয়ারের নানা স্মৃতি সামনে এলেও আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইমড আউটের ঘটনা।

বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হন ম্যাথিউস। হেলমেটের স্ট্র্যাপ খুলে যাওয়ার কারণে কিছুটা সময় নিয়েছিলেন তিনি, আর সেই সুযোগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আপিল করলে আম্পায়াররা তাকে টাইমড আউট দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাথিউস বলেন, আমি কোনো ভুল করিনি। খেলার পর যখন আম্পায়ার ও ম্যাচ রেফারিকে ভিডিও দেখাই, তারা দুঃখ প্রকাশ করেন। মনে হয়েছিল আমাকে টার্গেট করা হয়েছে। জানি না কেন তারা এমনটা করল।

তবে বিদায়ের আগে বিষয়টিকে আর বড় করে দেখছেন না ম্যাথিউস। তার ভাষায়, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। বিশ্বকাপে যা হয়েছিল তা অপ্রত্যাশিত, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকিনি। সবার জন্য শুভ কামনা।

আরও পড়ুন
BANGLADESH

নতুন চক্রে ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ও সূচি প্রকাশ

এই ঘটনাকে কেন্দ্র করে সাকিব-ম্যাথিউস দ্বন্দ্ব নিয়েও জল্পনা ছিল। তবে বিদায় বেলায় ম্যাথিউস যেন সব গুঞ্জনের ইতি টানলেন উদারভাবে।

আরটিভি/এসকে