images

খেলা / ক্রিকেট

৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১২:৫৫ পিএম

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।  চ্যাম্পিয়ন দল হিসেবে বরিশাল ড্রাফটের আগেই আগামী আসরের জন্য ক্রিকেটার গোছানো শুরু করে দিয়েছে। দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি। 

এই বিষয়ে মিজানুর রহমান বলেন, ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।

আরও পড়ুন
wimbledon

উইম্বলডনে ১৪৮ বছরের পুরনো নিয়মে বদল

জিমি নিশামের মতো ক্রিকেটারকে দলে জায়গা দিতে পারেনি বরিশাল। এ নিয়ে ফরচুন বরিশালের মালিক জানান, জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।

আরটিভি/এসকে/এআর