images

খেলা / অন্যান্য

বাংলাদেশের জালে ১১ গোল দিলো জাপান

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০৪:৪১ পিএম

অ-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিয়েই বড় ব্যবধানে হারের স্বাদ পেল তারা। চীনের ডাজহু শহরে অনুষ্ঠিত ম্যাচে জাপান ১১-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে।

ম্যাচের শুরুটা তুলনামূলক ভালো ছিল বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে মাত্র এক গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে ৩-০ ব্যবধানে ড্রেসিংরুমে যায় দলটি। তৃতীয় কোয়ার্টারেও কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। সেদিন জাপান করে মাত্র একটি গোল। 

তবে শেষ কোয়ার্টারে এসে ছন্দপতন ঘটে। মাত্র ১৫ মিনিটেই ৭ গোল হজম করে বাংলাদেশ নারী হকি দল। শেষ পর্যন্ত ১১-০ গোলের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন
al_lilli

মুখ দেখা হলো না সন্তানের, ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি ফুটবলারের

শনিবার (৫ জুলাই) বালক দল শ্রীলঙ্কা এবং বালিকা দল উজবেকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচ দুটি চীন সময় অনুযায়ী বিকেলে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে