শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০২:২২ পিএম
চলমান ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়নি বার্সেলোনা। তাই বিশ্রামে রয়েছে লামিন-রাফিনিয়ারা। এর মধ্যে বড় দুঃসংবাদ পেয়েছে কাতালান ক্লাবটি। ‘ফাইনান্সিয়াল মনিটরিং’ নীতি ভাঙায় বার্সেলোনাকে প্রায় ২.১৭ বিলিয়ন (১৫ মিলিয়ন ইউরো) টাকা জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন। এই শাস্তির তালিকায় রয়েছে চেলসিও। বার্সার চেয়ে দ্বিগুণেরও বেশি প্রায় ৪.৪৮ বিলিয়ন টাকা (৩১ মিলিয়ন ইউরো) গুনতে হবে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী দুই বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতে না পারলে আরও ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে।
অন্যদিকে, চেলসিকে ৪ বছর সময় বেধে দিলেও, তারা উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার সতকর্তা দেওয়া হয়েছে।
বার্সা ও চেলসি উভয় ক্লাবই ২০২৪ সালে উয়েফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে সংস্থাটি তাদের ফাইনান্সিয়াল একাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল।
ইতোমধ্যে আরোপিত জরিমানা এবং ভবিষ্যতেও একই পরিস্থিতির শঙ্কায় পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলা পড়তে যাচ্ছে। তাই ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা-চেলসির মতো ক্লাবগুলোকে।
আরটিভি/এসআর