ক্লাব বিশ্বকাপ

আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৮:৪৯ এএম


আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
ছবি: এএফপি

চলমান ক্লাব বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।

শুক্রবার (৪ জুলাই) রাদে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স।

আরও পড়ুন

এদিন ৪০তম মিনিটে গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পাস থেকে ১৬ গজ দূর থেকে অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে ফ্লুমিনেন্সকে লিড এনে দেন মাতেউস মার্তিনেল্লি। ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল আল-হিলাল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে সেটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ৫১তম মিনিটে মারকোস লেওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল। এটি ছিল তার টুর্নামেন্টে চতুর্থ গোল। তবে নিজেদের ধরে রাখতে পারেনি তারা। ৭০তম মিনিটে আবারও এগিয়ে যায় ফ্লুমিনেন্স।

স্যামুয়েল জাভিয়ের একটি হেড করেন এবং বদলি খেলোয়াড় হারকিউলিস নিচু শটে বল জালে জড়ান! শেষ দিকে আল-হিলাল অনেক চাপ দিলেও সমতা ফেরাতে পারেনি। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়নি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission