images

খেলা / ক্রিকেট

বাতিল নয়, বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৬ সালের সেপ্টেম্বরে

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৭:৩৯ পিএম

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সূচির ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, দুই বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট সূচির ব্যস্ততা ও সুবিধাজনক সময় বিবেচনায় সিরিজটি ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়েছে। যথাসময়ে সফরের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেওয়া হবে।

সূচির সময় পরিবর্তন হলেও ম্যাচসংখ্যা অপরিবর্তিত থাকছে। পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা।

বিসিবির বোর্ড সভা শেষে ৩০ জুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের বিষয়ে তারা আগ্রহী এবং পেশাদার আচরণ করেছে। সরকারের অনুমোদনের অপেক্ষায় তারা রয়েছে।

আরও পড়ুন
smith

বাংলাদেশের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড

প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচগুলো আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল, তবে এখন তা ২০২৬ সালে গড়াচ্ছে।

আরটিভি/এসকে  -টি