images

খেলা / অন্যান্য

অবশেষে ভিসা পেলো বাংলাদেশের রেড হকস, ইতিহাস গড়তে রিয়াদ যাচ্ছে ১৩ জুলাই

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৬:৪৫ পিএম

সৌদি আরবের রিয়াদে শুরু হয়ে গেছে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। ৮ জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ‘টিম রেড হকস’ (সংক্ষেপে RHK)। তারা অংশ নিচ্ছে জনপ্রিয় মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’-এর ক্যাটাগরিতে।

প্রতিযোগিতায় রেড হকসের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিশ্বের ১৭টি দেশের শক্তিশালী দল। রিয়াদে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে ঘিরে জমে উঠেছে গেমারদের উত্তেজনা। যদিও শুরুতে ভিসা জটিলতায় পড়েছিল রেড হকস, তবে শেষ পর্যন্ত মিলেছে সুখবর। দলের ৭ সদস্যই সৌদি সরকারের ভিসা পেয়েছেন। ১৩ জুলাই তারা রিয়াদের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে নিশ্চিত করেছেন দলের খেলোয়াড় মো. কাফী।

বাংলাদেশের খেলা শুরু হবে ১৬ জুলাই। পুরো টুর্নামেন্ট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রথমে নকআউট পর্ব, তারপর পয়েন্ট রাশ এবং সবশেষে গ্র্যান্ড ফাইনাল। ২০ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফ্রি ফায়ার বিশ্বকাপের এই প্রতিযোগিতা কে জিতবে, সেটিই নির্ধারিত হবে সেদিন।

রেড হকসের এই অর্জনকে ঘিরে বাংলাদেশের ই-স্পোর্টস কমিউনিটিতে বইছে উৎসবের আমেজ। গেমিং দুনিয়ায় বাংলাদেশের এই প্রথম সরাসরি অংশগ্রহণ অনেকের কাছেই ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন
KUDUS

৯০০ কোটি টাকায় টটেনহ্যামে যোগ দিলেন কুদুস

এখন দেখার পালা রেড হকস কি পারবে এই বিশ্ব মঞ্চে দেশের জন্য গর্বের ট্রফি জিতে আনতে?

আরটিভি/এসকে