৯০০ কোটি টাকায় টটেনহ্যামে যোগ দিলেন কুদুস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৬:৩৫ পিএম


মোহাম্মদ কুদুস
ছবি: সংগৃহীত

ওয়েস্টহ্যাম ইউনাইটেড ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারে পাড়ি জমালেন ঘানার ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস। ছয় বছরের চুক্তিতে কুদুসকে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি।

বিজ্ঞাপন

ইএসপিএনের তথ্য অনুযায়ী, কুদুসকে পেতে টটেনহ্যামের খরচ হয়েছে প্রায় ৫৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০৯ কোটি ৪০ লাখ টাকা (১৬৫.৩৫ টাকা প্রতি পাউন্ড ধরে)।

দলবদলের এ মৌসুমে ২৪ বছর বয়সী কুদুসকে পেতে আগ্রহ দেখিয়েছিল চেলসিও। তবে শেষ পর্যন্ত কুদুসকে নিজেদের করে নিতে সফল হন টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক। ওয়েস্টহ্যামে যোগ দেওয়ার আগে কুদুস খেলেছেন ডাচ ক্লাব আয়াক্সে।

বিজ্ঞাপন

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কুদুস বলেন, এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি অনেক খুশি এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছি।

তিনি জানান, টটেনহ্যাম বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ ক্লাবের প্রকল্প এবং কোচের অধীনে নিজেকে উন্নত করার সুযোগ। কুদুস বলেন, আমি কোচের ইতিহাস ঘেঁটে দেখেছি, কতজন প্রতিভাকে তিনি বিশ্বসেরা খেলোয়াড়ে রূপ দিয়েছেন। আমিও তার অধীনে কাজ করে নিজেকে সেরাদের কাতারে নিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওয়েস্টহ্যামের হয়ে দুই মৌসুমে কুদুস খেলেছেন ৮০ ম্যাচ, করেছেন ১৯ গোল ও ১৩ অ্যাসিস্ট। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ২৩৫ ম্যাচে ৬৭ গোল ও ২৪ অ্যাসিস্ট।  

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission