images

খেলা / ফুটবল

ইকুয়েডরের বিপক্ষে খেলবেন না মেসি

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:০৭ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন না। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ জয়ের পর মেসি নিশ্চিত করেছেন যে, তিনি চোট থেকে পুরোপুরি সুস্থ, তবে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য বিশ্রাম নেওয়া হচ্ছে।

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর মেসি বলেন, আমি লিও (স্কালোনি)-র সঙ্গে কথা বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, বা বলা যাক তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমার বিশ্রাম নেওয়া উচিত। আমি একটি চোট থেকে ফিরেছি এবং যদিও এখন আমি ভালো আছি, আমরা চাই না যে আমি আবার জার্নি করি এবং আরেকটি ম্যাচ খেলি।

আজকের ম্যাচে মেসি দুই গোল করেন, অন্য একটি গোল করেন লাউতারো মার্তিনেজ। স্টেডিয়ো মনুমেন্টালে ভক্তদের উচ্ছ্বাসপূর্ণ বিদায়ের মধ্যে মেসি বলেন, এভাবে এখানে শেষ করতে পারা আমার সব সময়ের স্বপ্ন।

আরও পড়ুন
TAYLOR

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন টেলর

মেসি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ৩৬ গোলে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

আরটিভি/এসকে/এস