images

খেলা / ফুটবল

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হংকং

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ১২:৪৮ পিএম

‘এশিয়ান কাপ’ বাছাইপর্বে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত পৌনে একটায় নেমে দলের খেলোয়াড়রা ঢাকায় উপস্থিত হন।

দলের ৩৭ সদস্যের বহরে আছেন ২৫ জন খেলোয়াড় ও ১২ জন টিম অফিসিয়াল। ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন চীনের ফুটবল লিগে খেলেন।

আজ বিকেল সাড়ে ৩ টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে হংকং দল। বুধবার (৮ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবেন অতিথিরা।

আরও পড়ুন
BD-WOMN

আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা

বাংলাদেশের সঙ্গে ম্যাচের পর, ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ খেলতে হংকং দল রওনা দেবে।

আরটিভি/এসকে