আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ১২:৪১ পিএম


বাংলাদেশ নারী ক্রিকেট দল
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপে আজ (৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শক্তিশালী সূচনা করেছিল বাংলাদেশের দল। বিশেষ করে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা আক্তার।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দলের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, আগেও আমাদের দলে ভালো কিছু পেসার ছিল। তবে মারুফাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটি কেউ পায়নি।

অধিনায়কের মতে, মারুফার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকাপে মনোযোগ রাখা। জ্যোতি বলেন, আশা করছি, এসব আলোচনা তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে, ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিনও মারুফার বোলিং নিয়ে সতর্ক। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে। তাদের বোলিং অ্যাটাক দুর্দান্ত। অবশ্যই এমন কন্ডিশনে তারা খুব ভালো দল। আমাদের মারুফার সুইং সামলানোর চেষ্টা করতে হবে।

আরও পড়ুন

বাংলাদেশের এই ম্যাচ বিশ্বকাপের তৃতীয় দিনে অনুষ্ঠিত হচ্ছে এবং ক্রিকেটভক্তদের জন্য এটি আগ্রহের কেন্দ্রবিন্দু।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission