শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ১২:১৯ পিএম
আফ্রিকা মহাদেশ থেকে আরও একটি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে আগামী বছরের আসরের যোগ্যতা অর্জন করলো আলজেরিয়া।
সোমালিয়ার বিপক্ষে ম্যাচে আলজেরিয়ার হয়ে দুইটি গোল করেন মোহাম্মদ আমুরা এবং একটি গোল করেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ। এই জয়ের মাধ্যমে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে দেশটি।
এর আগে, ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালে বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া। সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছেছিল তারা।
এ নিয়ে আলজেরিয়া ২০তম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো।
ইতোমধ্যে আফ্রিকা থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া, মিশর, মরক্কো এবং তিউনিসিয়া। এশিয়া থেকে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।
দক্ষিণ আমেরিকা থেকে অংশ নিচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে। ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। এছাড়া আয়োজক দেশ হিসেবে আগেই স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
আরটিভি/এসকে/এস